মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফ‌রিদপু‌রে বিদ‌্যু‌তের ছেড়া তার জ‌ড়ি‌য়ে স্বামী স্ত্রীর মর্মা‌ন্তিক মুত‌্যু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৩২ বার পঠিত
প্রতিকী ছ‌বি

ফরিদপুরের সালথায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কাজীপাড়া গ্রামের মৃত ধলা মল্লিকের ছেলে রব্বান মল্লিক (৫৫) ও তার স্ত্রী হাসি বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে উপজেলার বড়খারদিয়া কাজীপাড়া গ্রামের রব্বান মল্লিক মাছ ধরার জাল তুলতে বাড়ির পাশে নদীতে যাচ্ছিলেন। বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা তার রব্বান মল্লিকের পায়ে জড়িয়ে পড়লে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে স্ত্রী হাসি বেগম তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুতের কোনো অবহেলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com