সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

চাঁদপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৪১ বার পঠিত

চাঁদপুরের হাইমচর ও কচুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় দুই জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট চলাকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহেরচর এলাকায় এবং কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ গণমাধ্যমকে দুই জনের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, ওই যুবক বহিরাগত।

এসপি বলেন, ”কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় শরীফকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাতে পারেননি এসপি।

অপরদিকে হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা গণমাধ্যমকে বলেন, উপজেলার নীলকমল ইউনিয়নে বাহেরচর এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় অজ্ঞাত এক যুবককে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com