মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভানু বি‌বি‌কে বা‌ড়ি ক‌রে দি‌চ্ছে পুনাক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার পঠিত

রাজশাহীর চাঘাট থানার বৃদ্ধা হানু ওরফে ভানু বিবি। অনেক আগেই মারা গেছেন স্বামী। একটি খুপরি ঘরে থাকে তার প্রতিবন্ধী ছেলে। আর তিনি থাকেন ঘরের উঠানে। ৭০ বছর বয়সেও ভানু বিবিকে সংসার চালাতে হয় মানুষের কাছে হাত পেতে। নতুন ঘর করার সামর্থ্য নেই ভানু বিবির। ভানু বিবি প্রায় ৪০ বছর রাজশাহীর চারঘাট থানায় রাঁধুনির কাজ করেছেন। বয়সের ভারে আর কাজ করতে পারেন না।

তবে রাজশাহী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাধ্যমে ভানু বিবির বিষয়টি জানতে পারেন পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা। জানার পরপরই সভানেত্রী তাকে একটি বাড়ি করে দেওয়ার উদ্যোগ নেন। এতে সাই দেন অন্যরাও। এর ফলে চূড়ান্তভাবে একটি টিনশেড বাড়ি করে দিচ্ছে পুলিশ পুনাক।

সোমবার (৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর পুলিশ লাইন্সে ভানু বিবির হাতে টিনশেড সেমি পাকা বাড়ির একটি রেপ্লিকাও তুলে দিয়েছেন জীশান মীর্জা। দ্রুতই এ বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলেও অনুষ্ঠানে জানান পুনাক সভানেত্রী। এছাড়া অনুষ্ঠানে তিনজন মেধাবী শিক্ষার্থীকে পুনাকের পক্ষ থেকে বৃত্তি ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাকের বিভাগীয় সভানেত্রী নূরজাহান আক্তার হীরা ও জেলা পুনাক সভানেত্রী জেনিফার রেবেকা। সভাপতিত্ব করেন আরএমপির পুনাকের সভানেত্রী লায়লা পারভেজ।

রাজশাহী জেলা ও নগর পুলিশ যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com