সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে আগুন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩২৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬০-৭০টি বেড, ফ্রিজ, অক্সিজেন সিলিন্ডার পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ২০নং রোহিঙ্গা ক্যাম্পের ওই হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উখিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) নাইমুল হক। তিনি জানান, ১৪ এপিবিএনের ওয়ালা পালং পুলিশ ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প-২০এক্স-িএর হেলিপ্যাডের পাশে অবস্থিত সারি আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই স্থানে টহলরত পুলিশ আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

এসপি নাইমুল হক বলেন, ‘ক্যাম্প পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গারা আগুন নেভানোর কাজ করেন। প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সেন্টারে চারজন করোনা, দুজন ডেঙ্গুরোগী ও চারজন অ্যাটেনডেন্টসহ ১০-১২ জন অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসে। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এপিবিএনের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে আইসোলেশন সেন্টারের ৬০-৭০টি বেড, একটি ফ্রিজ, তিনটি অক্সিজেন সিলিন্ডারের ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের চূড়ান্ত কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিমের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com