মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আফ্রিকায় মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

নাগ‌রিক আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৯৩ বার পঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশে বোহংয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনাস্কা এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে একইভাবে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com