মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২০ কোটি মুসলিম ‘গণহত্যা’ থেকে রক্ষায় পাল্টা যুদ্ধ করবে-না‌সিরু‌দ্দিন শাহ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

জন‌প্রিয় ভার‌তের বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, নরেন্দ্র মোদির সরকারের অধীনে মুসলমানদের কেবল সমস্ত ক্ষেত্রেই অকেজো করা হচ্ছে না বরং তাদের সাথে দুর্ব্যবহারও করা হচ্ছে এবং মুসলমানরা তাদের ‘গণহত্যা’ প্রতিরোধে যুদ্ধও লড়তে পারে।

দ্য ওয়্যারের সাথে একটি সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ ভারতে ক্রমবর্ধমান চরমপন্থা, ধর্মের ভিত্তিতে মানুষের সাথে দুর্ব্যবহার এবং মুসলমানদের গণহত্যা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

বহুমুখী অভিনেতা বলেন যে, ভারতে যদি মুসলমানরা গণহত্যার শিকার হয় তবে তারা তাদের নিজেদের পাল্টা যুদ্ধ করবে, তারা নিজেদের এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করবে। নাসিরুদ্দিন শাহ বলেন যে, ভারতে ২০ কোটিরও বেশি মুসলমান বাস করে এবং ভারত তাদের বাড়ি। এটি তখন আমাদের নজরে আসে। অভিনেতা বলেন যে, নরেন্দ্র মোদির সরকারে মুসলমানদের পশ্চাদপদ এবং অকেজো করা হচ্ছে এবং তাদের সাথে সর্বক্ষেত্রে দুর্ব্যবহার করা হচ্ছে। এ অভিনেতার মতে, মুসলমানদের প্রতি হাস্যকর মনোভাব অবলম্বন করে, তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে মুসলমানদের ভয় পাওয়া উচিত নয়, কারণ ভারত তাদেরও বাড়ি।

এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন শাহ বলেছেন, নরেন্দ্র মোদিকে ভন্ডামির দায়ে অভিযুক্ত করা যায় না, কারণ তিনি টুইটারে গণহত্যার কথা বলে এমন লোকদেরও ফলো করেন। নাসিরুদ্দিন শাহের মতে, নরেন্দ্র মোদি মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার সময় তার ধর্মীয় বিশ্বাসের প্রচার করেন, একই সাথে দাবি করেন যে, তিনি সকলের যতœ নেন।

প্রবীণ অভিনেতা বলেন যে, যদি হিন্দু রাজনীতিবিদরা তাদের অনুসারীদের মুসলমানদের বিরুদ্ধে উসকানি দেয়, তাহলে মুসলমানরা ‘গণহত্যার’ থেকে আত্মরক্ষা করবে, তারা পাল্টা লড়াই করবে এবং গৃহযুদ্ধ হতে পারে।

সাক্ষাৎকারের সময়, নাসিরুদ্দিন শাহ মুঘল রাজাদের সম্পর্কেও কথা বলেন এবং বলেন যে, তারা একভাবে ‘অভিবাসী’ ছিল এবং অন্য জায়গা থেকে এসে তারা ভারত শাসন করেছিল এবং ইতিহাসকেও প্রভাবিত করেছিল। নাসিরুদ্দিন শাহের সাক্ষাৎকারটি তার নামে ভারতে টুইটারে একটি প্রবণতা হয়ে উঠেছে এবং যখন কিছু লোক মুঘল সম্রাটদের ‘অভিবাসী’ বলার জন্য প্রশংসা করেছে, অনেকে তাদের ইতিহাস বিকৃত করার জন্যও অভিযুক্ত করেছে।
একইভাবে, অনেক লোক তাকে জাতিগত এবং ধর্মীয় বৈষম্য ছড়ানোর জন্য অভিযুক্ত করলেও হাজার হাজার মানুষ তার সাথে একমত যে, ভারতে মুসলমানদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। সূত্র : দ্য ওয়্যার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com