সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে গাঁজা-মদসহ গ্রেফতার ৩

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

কুমিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর পৃথক দু‌টি অ‌ভিযা‌নে সদর দ‌ক্ষিণ ও বু‌ড়িচং‌ এলাকা থে‌কে ৪১ কে‌জি গাঁজা ও ১৪ বোতল ভদকা মদসহ তিনজন মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রা হয়। গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি টিম ৩০ ডিসেম্বর কু‌মিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ৪০ কে‌জি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোরাপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ইমরান(১৯)।


পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে বুধবার ২৯ ডি‌সেম্বর কু‌মিল্লা বুড়িচং থানাধীন হরিনধরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৪ বোতল ভদকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর সদ‌্যরা। এ সময় এক‌টি মোটরসাই‌কেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী থানাধীন উত্তর দূর্গাপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ শাহিদ উদ্দিন শাকিল(২৮) আড়াইওরা গ্রামের মৃত জয়দুল হোসেন এর ছেলে মোঃ রিপন(৩০)।
গ্রেফতারকৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com