মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বিশ্ব‌বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদি হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খালেদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আবু বকর সিদ্দিক ফরহাদ, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে ডেইলি বাংলাদেশ পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের বিশ^বিদ্যালয় প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন শরীফ এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আহমেদ ইউসুফ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ার নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ ও সমিতির সদস্যরা।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।সুত্র:আজ‌কের কু‌মিল্লা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com