মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ঈশ্বরগ‌ঞ্জে গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

ময়মন‌সিং‌হের ঈশ্বরগ‌ঞ্জে সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. জুবায়েদ হোসেন আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধর্ষণের মামলায় তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে মো. জুবায়েদ হোসেন আকাশকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী গৃহকর্মী হিসেবে শহরের বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ জন্য সিএনজিচালক স্বামীকে নিয়ে শহরে একটি ভাড়া বাসায় থাকতেন।

এরই মাঝে গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে বাসার মালিকের ছেলে জুবায়েদ ওই নারীর ঘরের দরজায় এসে ধাক্কা দেন। পরে জুবায়েদ তার পরিচয় দিলে দরজা খুলে দেন তিনি। এসময় পাঁচজনের একটি দল ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা স্বামীকে অস্ত্রের ভয় দেখালে তিনি দৌড়ে পালিয়ে যান।

এই সুযোগে জুবায়েদ ওই নারীকে টেনেহিঁচড়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে বাধা দিলে ওই নারীর শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

পরে ঘটনাটি জানাজানি হলে ওই নারী মঙ্গলবার রাতে জুবায়েদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com