শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদারীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা লিংকন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩০২ বার পঠিত

মাদারীপু‌রে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন-অপর মোটরসাইকেলের যাত্রী মমিন শিকদার ও রানা।

বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম লিংকন মাদারীপুর শহরের বাগের পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, তৌহিদুল ইসলাম লিংকন মাদারীপুর শহর থেকে মোটরসাইকেলে সদর উপজেলার মঠের বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় খোয়াজপুরের মধ্যেরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনা হলে লিংকনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌহিদুল ইসলাম লিংকন দীর্ঘদিন ধরে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রলীগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com