শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় পুত্রবধু‌কে ধর্ষ‌ণের দা‌য়ে শুশুর গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলী গাজী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ফয়েজ গাজীর ছেলের (১৯) সঙ্গে এক বছর আগে ১৪ বছরের ওই কিশোরীর বাল্যবিয়ে হয়। ৬ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর ফয়েজ আলী পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিন কিশোরী বিষয়টি তার শাশুড়িসহ স্বামীকে জানায়। তবে পরিবার ও লোকলজ্জার ভয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে নেন তারা।

১৪ ডিসেম্বর আবারও বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর ফয়েজ আলী। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলীর বিরুদ্ধে তার ছেলে বুধবার সকালে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com