বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পুলিশ চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতায় বিজয়ী ডিএমপি

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫২৭ বার পঠিত

বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতা-২০২১-এ বিজয়ী হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাদশ। রাজধানীতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এ খেলার আয়োজন করা হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সম্পাদক মো. আ. আহাদ পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশীপ হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ডিএমপি একাদশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একাদশ। শ্বাসরুদ্ধকর এ খেলায় এপিবিএনকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ডিএমপি।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সভাপতি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও পুলিশ হেডকায়ার্টার্স, ডিএমপি, এপিবিএন, নৌপুলিশসহ বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com