বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- সোনাদিয়া পশ্চিম পাড়ার মাহমুদুল হকের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ি ইউনিয়নের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দীন (২৭), আবুল হোসেনের ছেলে মো. সাগর (২৫) ও আবদুল মালেক (৩৫) এবং নাজিরের টেক এলাকার মিয়া হোসনের ছেলে শহিদ (২৩)।

কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার ইউপি সদস্য একরাম মিয়া দাবি করেন, আটককৃতরা জলদস্যু। তাদের রিমান্ডে নিয়ে গেলে আরও তথ্য বের হয়ে আসবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মহেশখালী থানার এসআই শাহাদত, এএসআই জাহেদ ও মনিষ সরকারসহ পুলিশের ১০ সদস্যদের একটি টিম অভিযান চালায়। অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোনদিয়াসহ উপকূলের সব চ্যানেলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলেদের জন্য সাগর নিরাপদ রাখতে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com