সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রামে থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১০ ছিনতাইকারী ‌গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৭জন ছিনতাইকারীসহ পৃথক অভিযানে ছিনতাইকালে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে থানার পলোগ্রাউন্ড মাঠ ও কাজির দেউরি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. শরীফ হোসেন ওরফে শরীফ (২১), মো. বাদশা (২২), মো. হানিফ (১৯), মো. ইমরান হোসেন লাবু (৪২), মো. ওমর ফারুক ইফতি (১৯), জয় বৈষ্ণব (১৯), মো. সালাউদ্দিন (১৯), শাকিব খান (২০), মো. জুয়েল (১৯) ও রনি দাশ (২১)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ পাশে অন্ধকারে খালি জায়গায় একটি চক্র ছিনতাইয়ের পরিকল্পনা করছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে দুই ব্যক্তি পালিয়ে গেলেও সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাতটি স্টিলের টিপ ছোরা জব্দ করা হয়।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে কাজির দেউরি মোড়ের এক রেস্টুরেন্ট কর্মচারী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে মুক্ত মঞ্চের সামনে গোধূলি বেলা নামের দোকানের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছা মাত্রই তাকে ঘিরে ফেলে কয়েকজন। পরে তার চিৎকারে টহল পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ওই সময় ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল নিয়ে এক ছিনতাইকারী পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, পৃথক অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com