রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায়- ইউ‌পি নির্বাচনে আওয়ামী লীগ ১২, বিদ্রোহীসহ স্বতন্ত্র ৮

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৮ বার পঠিত

কু‌মিল্লায় ২০ টি  ইউ‌নিয়নের নির্বাচ‌নে আ”লীগ সমর্থ‌িত নৌকা প্রতী‌কে ১২ জন, বি‌দ্রোহী ২ জন, বিএন‌পির ২ জনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী  বিজয়ী হ‌য়ে‌ছেন।  চেয়ারম্যান পদে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ২টি, চৌদ্দগ্রাম উপজেলার ১২টি ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ১২জন, দলটির বিদ্রোহী ২জন, বিএনপির ২জন ও স্বতন্ত্র ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ফলাফল অনুযায়ী, সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম (সিআইপি), আমড়াতলীতে নৌকা প্রতীকের মোজাম্মেল হোসেন। এছাড়া বাকি চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

চৌদ্দগ্রামের উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রামের ১নং কাশিনগর ইউনিয়নে নৌকা প্রতীকের মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে নৌকা প্রতীকের নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ইউনিয়ন নৌকা প্রতীকের ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৫নং শুভপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ খলিলুর রহমান মজুমদার, ৮নং মুন্সিরহাটে নৌকা প্রতীকের মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে নৌকা প্রতীকের জাফর ইকবাল, ১০নং বাতিসায় নৌকা প্রতীকের কাজী ফখরুল আলম ফরহাদ, ১১নং চিওড়ায় স্বতন্ত্র প্রার্থী আবু তাহের, ১২নং গুণবতী ইউনিয়নে আনারসের প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, ১৩নং জগন্নাথদিঘি ইউনিয়নে নৌকা প্রতীকের হাজী জানে আলম ভূঁইয়া বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণপাড়া নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহমেদ জানান, ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, চান্দলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ফারুক, শশীদল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান রিয়াদ, দুলালপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনিসুর রহমান ভূঁইয়া রিপন, মালাপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. জহিরুল হক (ঠিকাদার), মাধবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ্ব ফরিদ উদ্দীন, সাহেবাবাদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মনির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com