বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা গোলাবা‌ড়ি‌তে র‌্যা‌বের অ‌ভিযা‌ন: বিপুল প‌রিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌টি টহলরত দল বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে কোতয়ালী থানাধীন সদর পাঁচথুবী ইউ‌পির গোলাবাড়ি এলাকায় নির্বাচনী সহিংসতার জন‌্য তৈ‌রি বিপুল পরিমান ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জন‌কে গ্রেফতার ক‌রে। বিষয়‌টি নাগ‌রিক খবর‌কে নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি- ২ এর একটি আভিযানিক দল শ‌নিবার ২৫ ডিসেম্বর কুমিল্লা কোতয়ালী থানাধীন পাচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোলাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯টি ককটেল, ৭টি রামদা, ১টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামাদিসহ সাতজনকে গ্রেফতার ক‌রে।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ হৃদয়(২২), পিতা-উজির মিয়া, সাং-কাটাবিল, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা, ২। মোঃ রিপন(২৮), পিতা-মোজ্জাফর, সাং দৌলতপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৩। মোঃ
রবিউল ইসলাম(২৭), পিতা-মৃত বাদল মিয়া, সাং-চাঁনপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৪। মোঃ
জুয়েল(২৫), পিতা-হাসান মিয়া, সাং-০১নং মুরাদপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫। মোঃ রুবেল(২৬),
পিতা-সিরাজ মিয়া, সাং-ঢুলিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৬। ফজলুর রাব্বি(২৪), পিতা-বাবুল মিয়া, সাং-কাপ্তান বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৭। মাহমুদ উল্লাহ্(২৩), পিতা-আব্দুল জলিল, সাং-বুডবুড়িয়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।

গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com