মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গুগুল‌কে জ‌রিমানা করলো রা‌শিয়ার আদালত

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

রাশিয়ায় অবৈধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। তবে আদালতের প্রেস সার্ভিসের ঘোষণায় ওই আপত্তিকর কনটেন্ট সম্পর্কে বিশদ কিছু উল্লেখ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে তাদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, যে তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে।

রাশিয়ান কর্তৃপক্ষ চলতি বছর প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে। তারা কোম্পানিগুলোর ওপর কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।

এদিকে, গুগলকে জরিমানা করার পরপরই একই ইস্যুতে অর্থাৎ ব্যানড কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত।

এছাড়া, এই সপ্তাহের শুরুতেই একই ধরনের অভিযোগের জন্য টুইটার ৩ মিলিয়ন রুবলের জরিমানা রাশিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com