মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লঞ্চ অগ্নিকা‌ন্ড – ৩৩ মরদেহ নেওয়া হ‌য়ে‌ছে বরগুনায়

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩৩টি মরদেহ বরগুনায় এসে পৌঁছেছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে লাশবাহী ট্রাকে করে মরদেহগুলো বরগুনা সদর হাসপাতালে এসে পৌঁছায়।

প্রথমে মরদেহ আসার আগে বরগুনা সদর হাসপাতালের মরদেহ রাখার স্থান পরিদর্শন করেন বরগুনা ১ ও ২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, সিভিল সার্জনসহ প্রশাসনিক কর্মকর্তারা।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঝালকাঠি পৌরসভার লাশবাহী ট্রাকে করে ৩৩টি মরদেহ বরগুনায় নিয়ে আসা হয়। এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বরগুনা সদর হাসপাতাল প্রাঙ্গণ। স্কাউটসের স্বেচ্ছাসেবকরা গাড়ি থেকে মরদেহগুলো নামিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, অধিকাংশ লাশই ঝলসে গেছে। যেগুলো অক্ষত আছে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যে লাশগুলো শনাক্ত করা যাবে না সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে হস্তান্তর করা হবে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ইতোমধ্যে পাঁচটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২টি মরদেহ সদর হাসপাতালে সংরক্ষিত আছে। বাকি লাশগুলো আগামীকাল দুপুর ১২টায় জানাজা শেষে সদরের পোটকাখালী গ্রামে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com