মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বরিশাল মেডিকেলে দগ্ধ ৭০ জন ভর্তি, ১০ জনকে ঢাকায় স্থানান্তর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ বার পঠিত

বরিশাল মেডিকেলে দগ্ধ ৭০ জন ভর্তি, পরে ১০ জনকে ঢাকায় স্থানান্তর

ঝালকাঠিতে মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ অর্ধশতাধিক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে
ঝালকাঠিতে মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ অর্ধশতাধিক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে
ঢাকা থেকে বরগুনা আসার পথে ঝালকাঠিসংলগ্ন বিষখালী নদীতে অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন দগ্ধ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান জানিয়েছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে ৫০ সদস্যের একটি দল বরিশালে আসছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। মৃত ও আহত ব্যক্তিরা বরগুনা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে আজ সকাল থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁরা দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠাচ্ছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক সাইফুল ইসলাম বলেন, গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। অন্যান্য রোগীদের সামর্থ্য অনুযায়ী তাঁরা চিকিৎসা দেওয়া অব্যাহত রেখেছেন। হাসপাতালে সব চিকিৎসক ও নার্সকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য জরুরিভাবে নিয়োগ করা হয়েছে।সুত্র: প্রআ‌

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com