রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বিটিআরসি’র মহাপ‌রিচালক হলেন ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল মো. এহসানুল কবীর

সা‌কির আল মাহমুদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার পঠিত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর। এহসানুল কবীরকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ছিলেন।

বিটিআরসিতে বর্তমানে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, দুজন কমিশনার (পদ তিনটি) এবং পাঁচজন ডিজি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com