মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রু‌ফের দ্বন্দ্বে স্কুলছাত্র নিহত

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৯২ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মৃত্যু হয়েছে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের। একই ঘটনায় আহত হয়েছে আরমান (১৫) নামে আরেকজন। নিহত মেহেদি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার (২২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত আটটার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিল্লাচিল্লি শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করতো। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।

আহত আরমানের পিতা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিআইডি ও পিবিআই রহস্য বের করার জন্য কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com