বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হের গফরগাঁওয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ১২ জন

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৭ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ১২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।;সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১২ ইউপিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন-বারবাড়িয়া ইউনিয়নে আবুল কাশেম, সালটিয়া ইউনিয়নে নাজমুল হক ঢালী, চরআলগী ইউনিয়নে মাছুদুজ্জামান, যশরা ইউনিয়নে তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে শামসুল আলম, পাঁচবাগ ইউনিয়নে মাহবুবুল আলম, লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউনিয়নে নজরুল ইসলাম, দত্তেরবাজার ইউনিয়নে রোকসানা বেগম, নিগুয়ারীতে তাজুল ইসলাম মৃধা ও পাইথল ইউনিয়নে আক্তারুজ্জামান।

অপর তিন ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সঙ্গে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। ইউনিয়নগুলো হচ্ছে-রসুলপুর দলীয় প্রার্থীসহ পাঁচজন, মহেশখালীতে দুজন ও টাংগাব ইউনিয়নে তিনজন।

আগামী ৫ জানুয়ারী ওই তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com