বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে স্বামীর নির্যাত‌নের পরদিন হাসপাতালে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

চট্টগ্রাম নগরে স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ নিহতের স্বামী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মো. আনিসুল ইসলামসহ দুজনকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগে বাঁশখালী উপজেলার বাসিন্দা আনিসের সঙ্গে একই উপজেলার বাসিন্দা আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নগরের চান্দগাঁও থানার পাঠানিপুল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বছরখানেক ধরে তাদের মধ্যে নানান বিষয়ে মনোমালিন্য হতো। একপর্যায়ে তাদের পারিবারিক কলহ চরমে পৌঁছে।

আঁখির দুলাভাই আবুল কালাম বলেন, ‘যৌতুকের দাবিতে আঁখিকে মারধর করতেন তার স্বামী। গতকালও (শনিবার) তাকে ব্যাপক মারধর করে আনিসুল। ঘটনার পর আঁখিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, মারধরের কারণে আঁখির নাড়িভুঁড়ি ফ্যাকচার (ছিঁড়ে) গেছে। আজ (রোববার) তাকে অপারেশনের জন্য আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনার পর বেসরকারি হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল চান্দগাঁও থানায় ম‌ামলাও সে থানা‌তে হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com