বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সিরাজগ‌ঞ্জে স্বামী নিখোঁজ হওয়ার শোকে স্ত্রীর মৃত্যু

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার পঠিত

স্বামী নিখোঁজ হওয়ার শোকে স্ত্রীর মৃত্যু ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ স্বামীর শোক সইতে না পেরে মর্জিনা খাতুন (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাচ্চু শেখ (৫৫) পাশের উলিপুর গ্রামের একটি পুকুর রক্ষণাবেক্ষণের (পাহাদার) কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

এদিকে স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বজনরা জানান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, নিখোঁজের সন্ধানে চেষ্টা করছে পুলিশ। তার স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ দুপুরে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com