শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিং‌হে স্ত্রী নারী নির্যাতন মামলা করায় শ্যালিকাকে অপহরণ

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী নারী নির্যাতন মামলা করায় কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।

মামলার পর শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কলাকান্দা গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ওই কিশোরীকে আদালতে নেওয়া হলে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত ওই কিশোরীকে মায়ের জিম্মায় দেন।

মামলার বরাত দিয়ে তিনি আরও বলন, ২০১৫ সালের শেষ দিকে উপজেলার কলাকান্দা গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ফরহাদ মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে ওই কিশোরীর বড় বোনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। একপর্যায়ে ফরহাদ মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে স্ত্রী ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন।

এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে সিএনজিতে নিয়ে যান ফরহাদ মিয়া। ১৮ সেপ্টেম্বর কিশোরীর মা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সেটি মামলা হিসেবে রুজু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com