শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ বার পঠিত

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপাতির আঘাতে মাইনুল ইসলাম সিলন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রিয়াজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার দুপুরের পর থেকে বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সিলন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। দুপুরে উভয়পক্ষের সংঘর্ষে সিলন নামেরে এক যুবক মারা যান।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com