সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা ঝাউতলায় পুর্বশত্রুতার জের ধ‌রে “মা কন‌ফেকশনারী‌তে” হামলা-ভাংচুর, থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের

প্রধান প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৭২৫ বার পঠিত

কু‌মিল্লা ঝাউতলায় পুর্ব শত্রুতার জের ধ‌রে “মা কন‌ফেকশনারী” না‌মের এক‌টি দোকা‌নে প্রতিপক্ষ স‌জিব ও তার বা‌হিনীর সদস‌্যরা হামলা,ভাংচুর লুটপা‌ট করার অভি‌যোগ পাওয়া গে‌ছে। গতকাল শ‌নিবার বিকাল আনুমা‌নিক সা‌ড়ে চারটার সময় কু‌মিল্লা মহানগরীর ঝাউতলা মুন হস‌পিটা‌লের সা‌থে মা কনফেকশনারী‌ নামীয় দোকা‌নে এ ঘটনা‌টি ঘ‌টে। এ বিষ‌য়ে কু‌মিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় দোকা‌নের মা‌লিক রু‌বেল ঘোষ বাদী হ‌য়ে দুজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাতনামা ৫/৬ জন‌কে আসা‌মি ক‌রে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

 

অ‌ভি‌যোগ ও স্থানীয় সু‌ত্রে জানা যায়, ঝাউতলা এলাকার রু‌বেল ঘোষ ও স‌জিব রায় এক সম‌য়ে যৌথভা‌বে পাথ‌রের ব‌্যবসা ক‌রে‌ছি‌লেন। প‌রে বি‌ভিন্ন বিষ‌য়ে মনমা‌লিণ্য হ‌লে তা‌দের সম্পর্কের অবন‌তি ও শত্রুতা সৃ‌ষ্টি হয়।

পুর্ব শত্রুতার জের ধ‌রে শ‌নিবার ১৮ ডি‌সেম্বর বি‌কেল আনুমা‌নিক সা‌ড়ে চারটার সময় স‌জিব ও সবুর না‌মের দুই যুবক তা‌দের সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ নি‌য়ে রু‌বে‌লের মা কন‌ফেকশনারী দোকা‌নে অর্ত‌কিত হামলা চা‌লি‌য়ে দোকা‌নের কর্মচা‌রি ঝন্টু নয়ন‌কে মারধর ক‌রে আসবাপত্র ভাংচুর ও লুটপাট ক‌রে। এ সময় দোকা‌নের ক‌্যা‌শে থাকা নগদ এক লক্ষ প‌নের হাজার টাকা লুট ক‌রে। তাৎক্ষ‌নিক দোকা‌নের কর্মচারী ঝন্টু ও নয়নের চিৎকা‌রে আশ পা‌শের লোকজন এ‌গি‌য়ে আস‌লে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে।

এ ঘটনায় দোকা‌নের মা‌লিক রু‌বেল ঘোষ বাদী হ‌য়ে কোতয়ালী ম‌ডেল থানায় ননী গোপা‌লের ছে‌লে স‌জিব রায় ও সবুরের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাতনামা ৫/৬ জ‌নের না‌মে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের করে। বর্তমা‌নে পু‌রো এলাকায় থম থ‌মে অবস্থা বিরাজ কর‌ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com