মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হ‌বিগঞ্জে ঘ‌রে প্রবেশ ক‌রে অবসরপ্রাপ্ত আনসার সদ‌স‌্যকে হত‌্যা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী ও অবসরপ্রাপ্ত আনসার সদস্য।

নিহতের পরিবারের লোকজন জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রুবেলসহ ৩-৪ জন যুবক তার ঘরে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠান।

সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে এবং হত্যাকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com