মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল লাইনম্যানের মরদেহ- ফায়ার সার্ভিসের সহায়তায় নামা‌নো হ‌লো লাশ

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার পঠিত

ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে রতন মিয়া (৩৫) নামে এক লাইনম্যানের মরদেহ ঝুলছিল। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত রতন সদর উপজেলার সুহিলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি লাইনম্যান হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর দিঘারকান্দা গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইনম্যান রতন বিদ্যুৎ সংযোগ দেওয়া অবস্থায় কাজ করছিলেন। বিকেলের দিকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। মাটি থেকে প্রায় ৩৫ ফুট উঁচু খুঁটিতে ঝুলছিল রতনের মরদেহ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে যায় একটি ইউনিট। সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ফায়ার ফাইটার আনোয়ার হোসেন মরদেহ উদ্ধার করে নিচে নামান। পরে মরদেহ কোতোয়ালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com