বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আজও ওরাই —- মাসুদা তোফা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ বার পঠিত

বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি

আজও ওরাই
মাসুদা তোফা

কে চিনিয়েছিলো সূর্য সন্তানের বাড়ি
পরিচয় কোথা পেল, কারা দিয়েছিলো?
পাকিস্তানি হানাদার চিনেনি জাদুতে
কত অমানুষ হলে ধরে নেয় রাতে
খুঁচিয়ে খুঁচিয়ে মারে নির্মম আঘাতে
দেশ মেধাহীন করে দিতে আয়োজন
কিছু ঘৃণ্য স্বার্থপর লোভী নরকিটে
আজ এদের প্রেতাত্মা চারপাশ ঘিরে
ধর্মের প্রলেপ এটে আজও ওরাই
মানুষ কিভাবে ভুলে যাবে ইতিহাস ।

বীর বাঙালি কেমনে ভুলি তোমাদের

কোনোদিন এই স্মৃতি ভুলবে না জাতি।

যুগে যুগে কালে কালে মনেও মননে
তোমরাই প্রেরণা দিবে তোমরাই অমর
জ্বলজ্বল করে জ্বলবে তোমাদের নাম
পুড়ে ছাই করে দেয় দহন জ্বালায়
চৌদ্দ ডিসেম্বর এক দুর্বিষহ দিন
কি অনাকাঙ্ক্ষিত দিন! স্বাধীন হবার
পূর্ব মুহূর্তে ভাবতে চোখে নামে কান্না
স্বজনের বুক চিরে সেল যেন বিঁধে ।
এ ক্ষত শুকাবেনা, এ ক্ষত থেকে ঘৃণা
বেরুবে, পুঁজের মতো দুর্গন্ধ ছড়াবে,
নিকৃষ্ট জঘন্যদের জীবনে এমন
দুর্গন্ধের ইতিহাস লেখা রবে ভবে।

আমাদের অভিশাপ দিও না তোমরা
স্মরণের আবরণে রবে আজীবন।
স্বাধীনতার স্থপতিকে শেষ করে ওরা
চার নেতা, লক্ষ মার বোনের সম্ভ্রম
কেড়ে নিল জালিমেরা কতো কি করেছে!
ওরাই ভাস্কর্য ভাঙে , গড়তে দেয়না
জন্মেছে ধ্বংসের তরে সৃষ্টির তরে না।
ওরা অমানুষ ওরা কোন মানুষ না।

 

মাসুদা তোফা
সহ‌যোগী অধ‌্যাপক 
কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com