বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ায় ছে‌লের কো‌পে বৃদ্ধ বাবা নিহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার পঠিত

শেরপু‌রে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার শেরপুর থানার খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মতিউর রহমান (৬৫)। আর ছেলের নাম মামুন (৩০)।

নিহতের আত্মীয় রাহাত জানান, ছেলে মামুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতরাতে তিনি তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রথমে স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়ার শেরপুরে বাবাকে কুপিয়ে জখম করেন ছেলে। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে ৩০৩ নম্বর ওয়ার্ডে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com