বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে মস‌জিদ ক‌মি‌টি নি‌য়ে সংঘ‌র্ষ, নিহত ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৬ বার পঠিত

ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম

পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এর ধারাবাহিকতায় গতকাল দুপুরে রফিকুল ইসলাম  স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তার ভাই সফিকুল ইসলাম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল মারা যায়। শফিকুলের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে রাতে শফিকুলও মারা যায়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ  পি‌পিএম বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com