মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌প্রেমের টা‌নে তুরস্কের তরুণী ময়মন‌সিং‌হে

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮০ বার পঠিত

প্রেম ভালাবাসা মা‌নে না কোন বাধা বিপ‌ত্তি। এমনই ঘটনায় ভালবাসার টা‌নে তুরস্ক থেকে ময়মনসিংহে এসেছেন আয়েশা ওজতেকিন নামের এক তরুণী। শুধু আসাই নয়, প্রেমিক হুমায়ুনকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ খবরে ওই বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ।

বর হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। কনে আয়েশা ওজতেকিন আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালের প্রধান হিসাবরক্ষক।

২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুর কবির। পরে ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালে চাকরির সুবাদে আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

তুরস্কের নাগরিক আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এ সম্পর্কে রাজি ছিলেন না। তবে ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।

বর হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না তাই সাবটাইটেল দিয়ে দেখে। বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ। আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য।

হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, এরইমধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছেন। তারা যদি সংসার জীবনে সুখী হয় তাহলে আমরা খুশি থাকবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com