মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নওগাঁর মান্দায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ বার পঠিত

নওগাঁর মান্দায় এক স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে শাকিল ইসলাম (২০) নামে এক যুবক‌কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাকুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাকিল ইসলাম পাকুড়িয়া গ্রামের সোবহানের ছেলে। সে মান্দা মমিন শাহানা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ধর্ষ‌ণের ঘটনায় বুধবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী অষ্টম শ্রেণির ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে শাকিলকে আসামি করে মান্দা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে শাকিলসহ আরও দুইজন তাকে ভয়ভীতি দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে যায়। সেখানে শাকিল তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর মেয়ের বাবা বাদী হয়ে শাকিলসহ আরও দুইজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মামলার পর শাকিল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ঘটনার সত‌্যতা উদঘাটন করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com