বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরা সীমা‌ন্তে স্ব‌র্ণেরবারসহ আটক ভ্যানচালক

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

সাতক্ষীরা সীমান্তে ৩০ ভরি ওজনের তিন পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ টহল দলের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তে ছয়কুরো এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তগামী একটি ভ্যান আটক করা হয়। পরে ভ্যানচালক সাহেব আলীর দেহ তল্লাশি করে ৩০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আটক স্বর্ণ চোরাচালানীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com