সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মুরাদ যা করেছেন সব ছাত্রদল থেকে শিখেছেন: হানিফ

মোবারক হো‌সেন/ফেনী:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

ডা. মুরাদ হাসান যা করেছেন সব ছাত্রদল থেকে শিখেছেন। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ করতে পারেন না বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। বিএনপির নেতা তারেক রহমান বিভিন্ন সময় এমন আচরণ করেছেন- বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে। কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা হতে পারে। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চাইছে। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। বেগম খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় সভায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com