মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখালীর প্রবীন আওয়ামী লীগ নেতা অধ্যাপক হানিফ আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

চ‌লে গে‌লেন নোয়াখালীর অধ্যাপক মো. হানিফ ।আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফ মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। শনিবার (৪ ডিসেম্বের) সকাল ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হানিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

অধ্যাপক মো. হানিফের জন্ম ১৯৩৫ সালে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। তিনি তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও অগণিত শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

তিনি জীবদ্দশায় ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়াসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল খ্যাতিমান শিক্ষক এবং বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com