মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আবারও নৌকা পে‌লেন মেয়র আইভী

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

নারায়ণগঞ্জবাসীর আশা ও স্বপ্ন‌কে বুঝে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন কাঙ্ক্ষিত প্রার্থীর হাতেই তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী ও তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃণমূলের আশা ছিল নেত্রী আমাদের হতাশ করবেন না।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় আইভী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জবাসী আমাকে বিজয় নিশ্চিত করে দিতে পারবে বলে আমি প্রত্যাশা করি। আমার দলের যেসব নেতাকর্মী দিন-রাত অপেক্ষায় ছিলেন তাদেরসহ নমিনেশন বোর্ডের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতবার আমি উন্নয়ন ও শান্তির বার্তা নিয়ে এসেছিলাম। এবারও সেই বার্তা অব্যাহত থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর সেবায় আমৃত্যু তাদের পাশে থাকার চেষ্টা করবো।

এর আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নাসিক নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হিসেবে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ শহর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

রাত ৮টায় নৌকা প্রাপ্তির খবরে শহরের আওয়ামী লীগ অফিসে অপেক্ষারত নেতাকর্মী ও সমর্থকেরা উল্লাস শুরু করেন। ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ, নৌকা, আইভী আপা’ স্লোগানে উত্তাল হয় শহর। বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com