মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে বলাৎকারের চেষ্টা করায় শিক্ষকের বিশেষ অঙ্গ কাটলো ছাত্র

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তারই একজন শিক্ষার্থী (১৭)। শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক তাকে বলাৎকারের চেষ্টা করেছিল। বুধবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মাদরাসা শিক্ষক আতাবুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল থানায় এ ঘটনায় ছাত্রকে আসামি করে মামলা করেছেন আহত শিক্ষকের বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, ‘মামলার পর ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। আহ শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে উপজেলার একটি মাদারাসার মাঠে ওয়াজ মাহফিল চলছিল। সেখানে অংশ নেন শিক্ষক আতাবুর রহমান। ওই ওয়াজ মাহফিলে তার দেখা হয় ১৭ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে। এসময় আতাবুর রহমান ওই ছাত্রকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। পরে ওই ছাত্র আতাবুর রহমানের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল।

পথে শিক্ষক আতাবুর রহমান ছাত্রের সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন। এতে ওই ছাত্র বাধা দিলে শিক্ষক তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। এসময় ওই মাদরাসা শিক্ষার্থীর পাঞ্জাবির পকেটে থাকা নখ কাটার যন্ত্র দিয়ে শিক্ষকের বিশেষ অঙ্গ কেটে দেয়। পরে শিক্ষক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শিক্ষার্থীকে আটকরে পুলিশে সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com