মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় বাবা-মা‌য়ের পর চেয়ারম্যান হ‌লেন মে‌য়ে

সাতক্ষীরা সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ বার পঠিত

গত ইউ‌পি নির্বাচনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছি‌লেন জাতিয় পার্টির নেতা মোশারফ হোসেন। ২০১৮ সালে দুর্বৃত্তদের হাতে নিহত হন তিনি। এরপর উপনির্বাচনে তার স্ত্রী আকলিমা খাতুন বিজয়ী হ‌য়ে‌ছেন। সেই ইউপিতে এবার নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছিলেন মেয়ে সাফিয়া পারভীন। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি।

কৃষ্ণনগর ইউনিয়নের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউনিয়নটিতে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮৫ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭ হাজার ২৩৮ ভোট ও ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। ৩৬৩ ভোট বেশি পাওয়ায় লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সাফিয়া পারভীন বলেন, এই জয় এই ইউনিয়নের মানুষের। আমার বাবা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে জয়লাভ করেন আমার মা আকলিমা খাতুন লাকী। এবার আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েছি।

তিনি বলেন, আমাকে সুযোগ দেয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। একইসঙ্গে জাতিয় পার্টির কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার পরিবারে প্রতি আস্থা রেখেছে। আমি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সেইসঙ্গে আমার বাবার হত্যার বিচার চলমান রয়েছে। আমি সেই মামলার বাদী। আমি বার বার হত্যকারীদের টার্গেট হয়েছি। সঠিকভাবে দায়িত্ব পালনে আমি প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com