মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চুয়াডাঙ্গায় ভাগনে চেয়ারম্যান বিজয়ী হওয়ায় আনন্দ কর‌তে গিয়ে মামার মৃত্যু

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৩০ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাগনে তোবারক হোসেন। এলাকাবাসীর সঙ্গে আনন্দ উল্লাসে শরীক হন ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইকার উদ্দিন মালিথা।

সোমবার সকালে গ্রামের সকলে মিলে রং মাখামাখি করার সময় বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা (৭২) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের নওদাপাড়ার মৃত খোকা মালিথার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে তোবারক হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভ করায় সোমবার সকালে এলাকাবাসীর সঙ্গে আনন্দে শরীক হন নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনের ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা। সকালে গ্রামের সকলে মিলে রং মাখামাখি করার সময় ইকার উদ্দিন মালিথা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, হাসপাতালে আনার আগেই বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃত্যু হয়েছে।

এদিকে মামার মৃত্যুর খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনসহ এলাকাবাসী। বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃতদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com