মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদক সেব‌নে বাধা দেওয়ায় যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মাহবুব হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটানয় জড়িত থাকার অভিযোগে ওসি আলম (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধন্যপুর সাধু মহাজনের বাড়িতে (কালীবাড়ি) এ ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার মেরিপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদক সেবনে বাধা দেওয়ায় মাহবুবের সঙ্গে ধন্যপুর গ্রামের সাদ্দাম হোসেনের (২৫) বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে সাদ্দাম হোসেন, তার বাবা ওসি আলম ও ভগ্নিপতি চৌধুরী মাহবুব হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ওসি আলমকে আটক করে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মাহবুবের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com