মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অপরাধের সকল তথ্য পুলিশের কাছে রয়েছে- বাম গণতান্ত্রিক জোট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩১৭ বার পঠিত
বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

পুলিশের কাছে সকল অপরাধের তথ্য রয়েছে। তাদের যখন যে তথ্য প্রয়োজন হয় সেটি প্রকাশ করে বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, দেশের সকল কৃতিত্ব প্রধানমন্ত্রীর থলিতে, অন্যরা শুধু বসে বসে সময় পার করছেন। পুলিশের হিসেবে সারাদেশে ৪৫ জন ইয়াবা ব্যবসার প্রধান হোতা হলেও তাদের আইনের আওতায় না এনে পুলিশ তাদের মদদ দিচ্ছে। সকল তথ্য পুলিশের কাছে থাকার পরও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না।

তারা বলেন, দেশের সকল অন্যায় অনিয়মের তথ্য পুলিশের কাছে রয়েছে। যখন যেটা তাদের প্রয়োজন হচ্ছে সেটি প্রকাশ করছে। পুলিশ আমলারা দেশকে লুণ্ঠনের স্বর্গরাজ্য হিসেবে মনে করেন। চাকরিকালীন দুই হাতে সম্পদ তৈরি করে অবসরে পরিবার নিয়ে বিদেশ চলে যান। বাংলাদেশে বর্তমানে চীন ও ল্যাটিন আমেরিকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে গণতন্ত্রের আন্দোলন শুরু হলেই আন্দোলনকারীরা হারিয়ে যায়, বাংলাদেশ তেমন পরিস্থিতি তৈরি হয়েছে।

গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী থেকে বর্তমানে ক্ষমতাসীন দলের কর্মচারীতে পরিণত হয়েছে। মাদক দমন করার দায়িত্ব তাদের ওপর অর্পিত থাকলেও বর্তমানে পুলিশ সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। বিনা ভোটে সরকার ক্ষমতায় আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে পতন করতে হবে।

পাশাপাশি মেজর সিনহার হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে বাম সংগঠনগুলো।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতা রাশেদুজ্জামান, ডক্টর হারুন-অর-রশিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, আকবর খান, রাজেকুজ্জামান রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com