সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউ‌পি নির্বাচ‌নে লক্ষ্মীপুরে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

‌যোবা‌য়েদ আহ‌মেদ:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষে সাজ্জাদ হোসেন সজিব গুরুতর আহত হন। বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল জানান, সজিব উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। ওই ইউনিয়নের নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন সজিব।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খানের (আনারস) লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়। এতে সজিব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথেই মারা যান। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৬ নভেম্বর আমির হোসেন খানকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন।

নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কী হয়েছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। কেউ মারা গেছে বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com