মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপুর টঙ্গী ব‌স্তি‌তে আগুন

গাজীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন।

ইকবাল হোসেন বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এছাড়া রাজধানীর উত্তরা থেকে আসা আরও চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com