মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কালীগ‌ঞ্জে ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে রেজাউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রেখে যায়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

নিহতের প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। এসময় সবার হৈ চৈ শুনে ঘুম ভাঙে। সেখানে গিয়ে দেখি কারা তাকে উপুর্যপুরি কুপিয়ে রেখে গেছে। এরপর তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সংবাদ পাওয়ার পর সেখানে রওনা দিয়েছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com