মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যাবের অ‌ভিযা‌নে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারক আটক

বগুড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩০২ বার পঠিত

বগুড়ায় একটি নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসা‌মিরা হলেন- শাহাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার মৃত হোসেন আলী মন্ডলের ছেলে জয়নাল মন্ডল (৪০) ও মৃত ওয়াজিবুল্লাহ প্রামাণিকের ছেলে জহুরুল প্রামাণিক (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, তারা অটোরিকশার মাধ্যমে ড্রাইভার ও যাত্রী বেশে নকল স্বর্ণের বার দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করতো। তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com