সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কাউন্সিলর সোহেল হত্যায় মাসুম না‌মে আরও এক আসামি গ্রেফতার

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় মাসুম (৩৯) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাসুম কাউন্সিলর সোহেল হত্যা মামলার ৯ নম্বর আসামি। তিনি কুমিল্লা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার মঞ্জিল মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।

পরে বুধবার (২৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুমন নামের মামলার চার নম্বর আসামিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর সদস‌্যরা গ্রেফতার ক‌রে। তিনি কুমিল্লা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে।

২২ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মু‌খোশ প‌রে অস্ত্রধারী সন্ত্রাসী শাহআলম ও তার বা‌হিনী গুলি ক‌রে হত‌্যা ক‌রে কাউ‌ন্সিলর সো‌হেল‌কে। এছাড়া গুলিবিদ্ধ পাঁচজ‌নের ম‌ধ্যে হ‌রিপদ না‌মের আরও একজন মারা যায়। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com