রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে সহপা‌ঠি‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

চৌদ্দগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত
প্রতিকী ছ‌বি

চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তারই সহপাঠী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত কিশোরের সহপাঠী। দুজনই ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ২৩ নভেম্বর ভুক্তভোগীকে চট্টগ্রাম শহরের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এ ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ভুক্তভোগীর বাবা বলেন, গত ২৩ নভেম্বর আমার মেয়ের এসএসসি পরীক্ষা ছিল। ওইদিন মেয়ের নানা সকালে তাকে পরীক্ষা কেন্দ্র অর্থাৎ সাতকানিয়া মডেল হাই স্কুলে পৌঁছে দেন। কিন্তু পরীক্ষা শেষে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন বিকেলে আমার মেয়ে তার নানার বাড়িতে আসে। একপর্যায়ে সে স্বীকার করে, তাকে তার সহপাঠী চট্টগ্রাম শহরের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা এবং তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com