রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বি ও দাউদকা‌ন্দি থানা পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে অস্ত্র গু‌লি উদ্ধার,গ্রেফতার ১

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪২৮ বার পঠিত

কু‌মিল্লায় দাউদকা‌ন্দি‌তে থানা ও ডি‌বি পু‌লি‌শের যৌথ অ‌ভিযা‌নে পিস্তল, গু‌লি ও দেশীয় অস্ত্র রামদা, ছুরি, বল্লম, চাপাতি ও লাঠি উদ্ধার করা হয়। মঙ্গলবার ‌দিবাগত রা‌তে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের নন্দনপুর গ্রামের সরকার বাড়ির নদীর পাড় হিজলতলা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসা‌মি দাউৎকা‌ন্দি গোলাপের চর গ্রামের মালেক মিয়ার ছেলে মনির (৪৭)।

জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের এসআই প‌রিমল চন্দ্র দাস পি‌পিএম সঙ্গীয় ফোর্স ও দাউদকান্দি মডেল থানার একটি টিম যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে উপজেলার গোলাপের চর গ্রাম থেকে একটি রিভলবার, একটি এলজি, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি, ১২ রাউন্ড শিশা গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com